শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উপশহরে প্রচার মিছিল ও সভা

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য জাকিরুল আলম জাকির বলেছেন- বিশ্ববরেণ্য নেতা, গণতন্ত্রের মানসকন্যা, আওয়ামী লীগ সভানেত্রী ও দেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার আগমনে সিলেটের আপামর জনতা আনন্দিত।

Manual7 Ad Code

সিলেট সহ পুরো দেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার ৩০ জানুয়ারির সমাবেশ সফল করতে সবাইকে এক ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন- জনসভা সফলে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে যুবলীগ ও ছাত্রলীগকে। আজকের প্রচার মিছিল ও সভায় আগত নেতাকর্মীরাই প্রমান দিচ্ছেন ৩০ তারিখের জনসভা জনসমুদ্রে পরিণত হবে। জনসভার আগমুহূর্ত পর্যন্ত সবাইকে জনসভা সফলের আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় আগামী ৩০ জানুয়ারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ সফলের লক্ষ্যে শাহজালাল উপশহর গ্রুপ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বিরের পরিচালনায় মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন- মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি, যুবলীগ নেতা নুর মুহাম্মদ বাবু, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আক্দুর রহমান সুমেল, ১৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি রাজু আহমদ, ১৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, মহানগর যুবলীগ নেতা মহফুজ হাসান তান্না, কাবুল তালুকদার, রাজু চৌধুরী, লায়েক আহমদ, মাহবুব, আব্দুল হক, মামুন, শাহীন, কামরুল হোসেন, আলামিন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নূরুল আমিন রাজা, মাহি চৌধুরী, রিয়াদ আহমদ, আব্দুর রহমান, মিনহাজ আমির, ইশমাম কোরাইশী নায়িব, ইব্রাহিম খলিল, আব্দুল্লাহ আল মামুন, জসিম, মোসাদ্দিক আহমদ, রিফা আহমদ, রাহুল আহমদ, জাবেদ আহমদ, আল আমিন সামি, নাহিদ আহমদ, আমির হোসেন, হিরন, জুয়েল, মোস্তফা, মাসুক, তানজিম, তানভির, আলী হোসেন, দুলাল খান, জামিল আহমদ, ছাদিক, শাকিল খান, জাহিদ, আব্দুল কাদির, আলামিন, রাকিব, শাকিল, শামীম, নূর, অপু, হিরন, হিরন, মামুন, নাইম, রুমেল, বিল্লাল, হাবিব সাফাত প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30