শিরোনামঃ-

» এলাকাবাসীর সর্বাত্ত্বক সহযোগিতার ফলেই উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে পেরেছি : সৈয়দ তৌফিকুল হাদী

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৮ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ পয়রা ও দর্শণ দেউড়ি এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেন, আমি নির্বাচিত হওয়ার পরপরই অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্যা গুলো চিন্তিত করে দ্রুততম সময়ের মধ্যে সে গুলোর সমাধানের উদ্যোগে নেই তার মধ্যে অন্যতম হল জলাবদ্ধতা এবং পানি সমস্যা যেগুলো অনেকটাই এখন সমাধান হয়ে গেছে। ওয়ার্ডের রাস্তা প্রসস্ত করনের উদ্যোগ নিলে আমার ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ আন্তরিকতার সহিত আমাকে সহযোগিতা করেন যার কারণেই কাজ গুলো সফলতার সহিত সম্পন্ন করতে পেরেছি।

Manual1 Ad Code

তাই আমার এ সকল কাজের কৃতত্ত্ব আপনাদের ও  আমার ওয়ার্ড বাসীর। তিনি কাজের এই ধারাবাহিকতা এবং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে বলেন- ১নং ওয়ার্ডের বাসিন্দা হতে পরে আমরা নিজেকে গর্বিত মনে করি।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডের উন্নয়নে উনার কর্মত্যপরতা এবং উন্নয়ন কাজের সকল সমাপ্তির কারণে আমরা আজ আধুনিক মান সম্মত ১নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে সুখি জীবন যাপন করছি।

বক্তারা বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে, পানি সমস্য সমাধানে এবং রাস্তা প্রসস্ত করণে কাউন্সিলরের ভুয়সি প্রসংশা করেন এবং উপস্থিত সকলেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code

পায়রা সমাজ কল্যাণ সংঘের সভাপতি ডা. এম এ সালামের সভাপতিত্বে ও মাহবুব আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- পায়রা সমাজ কল্যাণ সংঘ এবং দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক, পয়রা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি মাহমুদুল হক মাছুম, জাহাঙ্গীর আহমদ, আলী মোস্তাক মিশকাত উন নূর, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সভাপতি এহিয়া আহমদ, বিশিষ্ট আইনজীবি রফিক মজুমদার, রাজার গলি সমাজ কল্যাণ সংঘ সাবেক সভাপতি মাসুক আহমদ আফতাব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ সাব্বির আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমসু, ১নং ওয়ার্ড দূযোর্গ ও ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আতিক রাহী, বিশিষ্ট সাংবাদিক এনামূল হক জুবের, মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাদিক আহমদ।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- হাবিবুল মালিক চৌধুরী, সৈয়দ চমক আলী, বেলাল আহমদ, রিপন আহমদ, জেবুল হোসেন ফাহিম, সাকের আহমদ চৌধুরী, শফিকুল হক বেলাল, খুরশেদ আলম জায়গীরদার, রিপন আহমদ, মো. আব্দুল মান্নান, জামাল আহমদ, শফিকুর রহমান, নজির হোসেন, লিটন আহমদ, শফি আহমদ চৌধুরী। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজিমুজ্জামান আজিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30