শিরোনামঃ-

» সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের উদ্যোগে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে অদ্য সোমবার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual7 Ad Code

শীতবস্ত্র বিতরণকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, সঞ্জয় শর্মা, তাহমিনা আহমদ, অমৃত রঞ্জন মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।

Manual8 Ad Code

এসময় বক্তারা বলেন, প্রতি বছর বিভিন্ন খাতে শিক্ষা ফি বাড়ছে। এর মধ্য দিয়ে শিক্ষা পরিণত হচ্ছে বাণিজ্যিক পণ্যে। ক্রমাগত সংকোচিত এই শিক্ষা সবার জন্য উন্মুক্ত না করে শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে। ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতিরই প্রতিফলন।

এ ধরনের বাণিজ্যিকের নগ্ন থাবা থেকে শিক্ষাকে বাঁচাতে হলে, সকলশিক্ষার্থীদের সাথে নিজে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা দরিদ্র শিক্ষার্থী সহ শীতার্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30