শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর সিলেট আগমণকে স্বাগত জানিয়ে জাগো সিলেট আন্দোলনের আলোচনা সভা

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০১৮ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে জাগো সিলেট আন্দোলন রোববার (২১ জানুয়ারি) বিকেলে পৌর বিপনী মার্কেটে এক সভার আয়োজন করা হয়।

Manual5 Ad Code

সভায় সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-সিলেট চার লাইন বিশিষ্ট মহাসড়ক নির্মাণ ও ঢাকা- সিলেট রেলওয়ের ডাবল লাইন, সিলেটের ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরকে পুর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী উপরোক্ত দাবিগুলো পূরণে যথেষ্ঠ ভূমিকা রাখবেন বলেন আশা প্রকাশ করেন।

জাগো সিলেট আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলা উদ্দিন আলো’র সভাপতিত্বে ও সহ-সভাপতি এইচ এ তাপাদার রুবেলে পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মো. পংকী মিয়া, মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক শ্রীসরোজ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, জাগো সিলেট আন্দোলন নেতা মুকুল আহমদ, এম. এ মতিন, লোকমান হোসেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার প্রচার সম্পাদক আবু ছুফিয়ান, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, আব্দুল কাইয়ূম মুকুল, দক্ষিণ সুরমা উপজেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমরান হোসেন এলাহী, অর্থ সম্পাদক কাজী মাসুদ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31