শিরোনামঃ-

» সিলেট চেম্বারের “কিপ সিলেট ক্লিন” কর্মসূচীর সাথে অর্থমন্ত্রীর একাত্মতা ঘোষণা

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৮ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র “কিপ সিলেট ক্লিন” কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত, এমপি।

রবিবার (২০ জানুয়ারি) সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর বাসভবনে “কিপ সিলেট ক্লিন” কর্মসূচী সংক্রান্ত একটি স্মারকলিপি তুলে দেন অর্থমন্ত্রীর হাতে মডেল রোড বাস্তবায়নের উদ্যোক্তা সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উক্ত কর্মসূচীর আওতায় প্রথমে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তাকে মডেল রোড হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং পর্যায়ক্রমে সমস্ত শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

অর্থমন্ত্রী “কিপ সিলেট ক্লিন” কর্মসূচীর ভূঁয়সী প্রশংসা করেন এবং এই উদ্যোগের সাথে তার একাত্মতা ঘোষণা করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার ও মুকির হোসেন চৌধুরী।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30