শিরোনামঃ-

» বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, এমপি’র সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৮ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, এমপি’র সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টায় চেম্বার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত মিলিত হয়।

Manual5 Ad Code

সিলেট সার্কিট হাউজে সাক্ষাতে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে, আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে। যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিকেলে বিমানের একটি ফ্লাইট চালু করা হবে।

এছাড়াও ইউএস বাংলা এয়ারওয়েজ ফেব্রুয়ারী থেকে ঢাকা-সিলেট রুটে বিকেলে একটি ফ্লাইট চালু করবে বলে তিনি জানান। মন্ত্রী মহোদয় আরো বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত স্থানগুলোর উন্নয়ন করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার-সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে।

Manual3 Ad Code

সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জনাব এ কে এম শাহজাহান কামাল, এমপি-কে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান সরকার পর্যটন খাতে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, যা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি দেশের অভ্যন্তরে বিমানের সান্ধ্যকালীণ ফ্লাইট চালুর প্রস্তাব জানান।

Manual2 Ad Code

তিনি বিমানের যাত্রীদের সাথে এয়ারপোর্টে আসা তাদের পরিবার-পরিজনদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে রাস্তায় না নামিয়ে দিয়ে এয়ারপোর্টের ভিতরে একটি ছাউনির ব্যবস্থা করার অনুরোধ জানান।

চেম্বার নেতৃবৃন্দ এয়ারপোর্টের ভিতরে ক্যাটারিং সার্ভিস চালু, সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা এবং রপ্তানী বাণিজ্য সম্প্রসারণে সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালুর প্রস্তাব জানান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, দেশ ফাউন্ডেশন ইউকে এর চেয়ারম্যান জনাব মিসবাউর রহমান, সিলেট চেম্বারের পরিচালক ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক মো. হিজকিল গুলজার, পরিচালক মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান, চন্দন সাহা প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031