শিরোনামঃ-

» বিসিবির টিকেটে বাংলাদেশ বানান ভুল!

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৮ | শুক্রবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মিরপুরে শুক্রবার সিরিজের হাইভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রতিপক্ষও তুলনামূলক শক্তিশালী। তাই ভক্তরা অনেকেই ম্যাচটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। যার টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অনেকে টিকিটও কেটে ফেলেছেন।
অথচ আয়োজক দেশ হয়েও টিকিটে ‘বাংলাদেশ’ নামের বানানই ভুল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। তাহলেকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ বানানটিই জানেন না?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকিটে দেখা যাচ্ছে, ইংরেজিতে বাংলাদেশ বানানে ‘বি-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’-এর স্থলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের টিকেটে লেখা ‘বি-এন-এ-এন-জি-এল-এ-ডি-এ-এস-এইচ’! অর্থ্যাৎ বাংলাদেশ বানানের শুরুতে অতিরিক্ত একটি ‘এন’ যোগ করা হয়েছে। অথচ সফরকারী শ্রীলংকা বানান ঠিকই রয়েছে।
ঘরের মাঠের নিজ দেশের নামের বানানে এমন ভুল মানতে পারছেন না দেশ প্রেমিক মানুষ। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দোষারোপ করছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৪ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031