শিরোনামঃ-

» দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ে হাবিবের সমর্থনে আওয়ামী লীগের উঠান বৈঠক

প্রকাশিত: ১৭. জানুয়ারি. ২০১৮ | বুধবার


Manual6 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মোল্লারগাঁও ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাজরাই গ্রামবাসীর উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

এলাকার বিশিষ্ট মুরুব্বি ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকরামুল ইসলামের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিফতাউ হোসেন সুইট, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মনু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম তজু, আওয়ামী লীগ নেতা কামাল আহমদ।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা যুবলীহের যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন, আলী আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, ছাত্রলীগ নেতা নিজাম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031