- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা
প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির উদ্যোগে সিলেটের বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিশিষ্ট পাঁচ জন ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এর মধ্যে সাংবাদিকতায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ক্রাড়ী সংগঠক হিসেবে মাহিউদ্দিন আহমেদ সেলিম, চিকিৎসা সেবায় ডা. মো. আব্দুল কুদ্দুস, শিক্ষায় সঞ্জয় কুমার নাথ এবং ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলেটেশনে ডা. আল মামুনুর রশীদকে সংবর্ধনা প্রদান করা হয়।
তাদের সম্মানার্থে উপলক্ষে রোটারী ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১০ জানুয়ারি) দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- রোটারি সমগ্র বিশ্ব মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি সর্বোপরি সমাজের উন্নয়নে রোটারী যে অবদান রাখছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটি সিলেটের গুণীজনদের যে সংবর্ধনা দিচ্ছে তা সকলের কাছে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস এবং রোটারীর মর্যাদাকে আরো বেশি বৃদ্ধি করবে।
রোটারি সাবেক ডেপুটি গভর্নর রোটারিয়ান এ কে এম শামসুল হক দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিজিএন লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, আইপিডিজি শহিদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান ফরিদ উদ্দিন আহমদ, রোটারিয়ান অলিউর রহমান নাহীদ, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, রোটারিয়ান মো. ওমর খৈয়াম, রোটারিয়ান সুজন দাশ, রোটারিয়ান ফয়সল আহমদ, রোটারিয়ান খলিলুর রহমান, রোটারিয়ান পিপি ডালিয়া হক লাবণী, রোটারিয়ান আমান উদ্দিন আহমদ, রোটারিয়ান মুহিবুস সামাদ রিজভী সহ রোটারী সিলেট জোনের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট, সেক্রেটারী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দ রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির এ ধরনের কর্মসূচীকে অভিনন্দন জানিয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাজ ও দেশের কল্যাণে তারা আরো বেশি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর