শিরোনামঃ-

» শাহপরান (র.) খাদিম আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ শিক্ষাই জাতির মেরুদন্ড। এই কথাকে বিশ্বাস ও উপলব্দি করে নতুন আঙ্গিকে আধুনিকতার ছোয়ায় যাত্রা শুরু করেছে শাহপরান (র.) খাদিম আইডিয়াল স্কুলের।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শহরতলীর খাদিমপাড়ার হিলভিউ টাওয়ারের ৪র্থ তলায় মহা আনন্দের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে এ স্কুলের। এছাড়াও এদিন চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রিন্সিপাল শাহ আলম কবির সজিবের পরিচালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম কাবুল আহমদ খাদিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ অন্যতম সদস্য আনোয়ার হোসেন আনু।

স্কুলের ছাত্রের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন- অত্র স্কুলের ডিরেক্টর বোর্ড চেয়ারম্যান মাওলানা মুশতাক আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- এ অঞ্চলে ভালো মানের স্কুলের বড়ই অভাব। খুব আনন্দিত লাগছে এখানে যে একটি আধুনিক মানের স্কুলের যাত্রা হয়েছে। এ স্কুলের পরিচালনা যারা আছেন তাঁরা সকলের মাঝে সেবার মন মানসিকতা রয়েছে। ভবিষ্যতে তাঁদের এ ধারা অব্যাহত রাখবেন বলে আশা করি।

Manual7 Ad Code

বিশেষ অতিথি আনোয়ার হোসেন আনু বলেন- এ স্কুল আমার অতি সন্নিকটে। খুশি লাগছে এ ধরনের যাত্রা প্রাক্কালে আমি সংশ্লিষ্ট থাকতে পেরেছি।

সভাপতির বক্তব্যে এস এম কাবুল আহমদ খাদিম বলেন- আমরা কোন বাণিজ্যিক চিন্তা ধারায় এ স্কুলের সৃষ্টি করিনি। আধুনিক মানের সর্বোচ্চ সেবা দেয়ার মন মানসিকতা নিয়েই আমরা যাত্রা শুরু করেছি।

তিনি আরো বলেন- সকল অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষের সার্বিকভাবে সহযোগিতা করলে আমাদের লেখাপড়ার গুণগত মান বাড়বে। শিক্ষাক্ষেত্রে এক অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব হবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৩ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031