শিরোনামঃ-

» বালাগঞ্জের ইলাশপুর বাজারে মাছের মেলার প্রস্ততি; মেলা শুরু ১৩ জানুয়ারি

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

Manual4 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধি মোমিন মিয়াঃ বালাগঞ্জের ইলাশপুর বাজারে আগামী (১৩ জানুয়ারি) শনিবার থেকে শুরু হচ্চে ঐতিহ্যবাহী মাছের মেলা। প্রতি বছরের ন্যায় এবারও ৩ দিন থাকবে এ মেলা। মূলত সনাতন ধর্মালম্বীদের পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে তা পরিণত হয়েছে সার্বজনীন উৎসবে।
মেলা উপলক্ষ্যে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
এ প্রসঙ্গে ইলাশপুর বাজার বনিক সমিতির সভাপতি মোশাহীদ আলী বলেন বিগত কয়েক বছর থেকে এ মেলা আমরা আয়োজন করে আসছি এবারও আমরা বড় পরিসরে মেলা আয়োজন করার প্রস্তুতি গ্রহন করেছি।
পূর্বে সপ্তাহব্যাপী এ মেলা চললেও বর্তমানে তার পরিসর ছোট হয়ে ৩দিনে ঠেকেছে। এক সময় এ মেলা মনুমূখ বাজারে মনু নদীর তীরে বসতো। নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থার কারণে বর্তমানে তা মৌলভীবাজার সদর থানার শেরপুরের ব্রাহ্মন গ্রামের পাশে কুশিয়ারা নদীর তীরে অনুষ্ঠিত হয়। কিন্তু বালাগঞ্জ থেকে শেরপুরের দুরত্ব বেশি হওয়ায় ছোট পরিসরেও ইলাশপুর বাজারে প্রতি বছর মেলা আয়োজন করা হয়ে থাকে।
বাজার কমিটির সহ-সাধারন সম্পাদক ইফতেখার রাকিব বলেন- মেলাকে ঘিরে বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও পাশ্ববর্তীগ্রামের মানুষের উপস্থিতিতে মেলাস্থল জনারণ্যে পরিণতি হয়। মাছের মেলা নাম হলেও ক্রমে তা লোকজ মেলায় রূপ নিয়েছে। এ মেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বাজারের চারপাশে কয়েকশ দোকানে মাছের পাশাপাশি গৃহস্থালী সামগ্রী ও বিভিন্ন ধরণের কাঠের তৈরি মাল বিক্রি হয়। সাথে পিঠেপুলিসহ নানা ধরণের খাদ্য ও খেলনার দোকান সাজান ব্যবসায়ীরা।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১৭ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031