শিরোনামঃ-

» রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটে যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উদযাপিত

প্রকাশিত: ০৯. জানুয়ারি. ২০১৮ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটে যুগনায়ক স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা সোমবার (৮ জানুয়ারী ) অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

এ উপলক্ষ্যে বেলা ১১টায় আশ্রমে প্রেমেশানন্দ হলে ‘সবার স্বামীজী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা স্বামীজীর বাণী ও রচনার আলোকে তাঁর জীবন অনুধ্যান করে বর্তমান যুব সম্প্রদায় নিজেদের জীবন গঠন করতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

বক্তারা আরো বলেন- মানুষের প্রতি বিশাল হৃদয়বত্ত্বার কারনেই তিনি সবার স্বামীজীতে পরিণত হতে পেরেছিলেন।

Manual1 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজসেবী দিবাকর ধর রাম। আলোচনায় অংশগ্রহণ করেন ব্যাংকার বিকাশ রঞ্জন বিশ্বাস, প্রকৌশলী সুধাময় দেব, মুক্তিযোদ্ধা নিবারন চন্দ্র দাস।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- আশ্রম সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। সভায় সঙ্গীত পরিবেশন করেন নীলেন্দু ভট্টাচার্য্য, প্রদীপ দে, দেবল দাস ও অসিত কৃষ্ণ চক্রবর্তী। সভাটি উপস্থাপনা করেন ধ্রুবজ্যোতি সৈকত।

এদিকে স্বামীজীর জন্মতিথি উৎসব উপলক্ষ্যে ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্র পাঠ, সকাল ৭টায় উপনিষদ ও গীতা পাঠ, সকাল সাড়ে ৮টায় স্বামীজীর প্রতিকৃতি সহ নগর পরিক্রমা ও মন্দির প্রদক্ষিণ, স্বামীজীর বিশেষ পূজা, দুপুর ১টায় পুষ্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ সম্পন্ন হয়েছে। উৎসবে বিপুল সংখ্যক স্বামীজী অনুরাগী ভক্ত ও সজ্জন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30