শিরোনামঃ-

» অনলাইন প্রেসক্লাবের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০১৮ | সোমবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট অনলাইনে প্রেসক্লাবের ২০১৮ সালের নির্বাচনে নির্বাচন কমিশনের বাছাইয়ে দুই প্রার্থীর প্রার্থীতা বাতিলের পর নির্বাচনী আপিল বোর্ডের কাছে আবেদনের প্রেক্ষিতে আপিল বোর্ড দুই প্রার্থীর প্রার্থীতা বহাল রেখছেন। তারা হলেন- সদস্য পদপ্রার্থী ফারহানা বেগম হেনা ও মুহাম্মদ রুহুল আমীন নগরী।

Manual8 Ad Code

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আপিল বোর্ডের সভায় শুনানী শেষে এই সিদ্ধান্ত দেন আপিল বোর্ডের প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য মখলিছুর রহমান কামরান। এর আগে শনিবার সন্ধ্যায় আপিল বোর্ডের কাছে আপিল আবেদন করেন দুই প্রার্থী।

আপিল বোর্ডের অন্য দুই সদস্য হলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার ও মোঃ মুহিবুর রহমান।

এদিকে, রোববার সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিলেট অনলাইনে প্রেসক্লাবের নির্বাচন কমিশন।

Manual5 Ad Code

নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা-

Manual4 Ad Code

সভাপতি : মুহিত চৌধুরী (বর্তমান সভাপতি)।
সহ-সভাপতি : গোলজার আহমদ হেলাল (বর্তমান সহ-সভাপতি)।
সাধারণ সম্পাদক : মকসুদ আহমদ মকসুদ (বর্তমান সাধারণ সম্পাদক)।
সহ-সাধারণ সম্পাদক : এম. সাইফুর রহমান তালুকদার (বর্তমান সহ-সাধারণ সম্পাদক) ও তাওহীদুল ইসলাম।
কোষাধ্যক্ষ : মেহেদী কাবুল (বর্তমান কোষাধ্যক্ষ)।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : খন্দকার আব্দুর রহিম (বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক)।
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক : শিব্বির আহমদ ওসমানী (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য) ও মো. কামাল আহমদ।
ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক : আব্দুল মুহিত দিদার (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য)।
সদস্য : ফারহানা বেগম হেনা (বর্তমান কার্যকরি পরিষদ সদস্য), মাসুদ আহমদ রনি, কামরুল আলম, মুহাম্মদ রুহুল আমীন নগরী ও জাবেদ আহমদ।

এসময় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার মো. ইরফানুজ্জামান চৌধুরী, নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও সালাহ উদ্দিন আলী আহমদ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930