শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন অনুষ্ঠান

প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নত দেশে পরিনত করতে মহাপরিকল্পনা গ্রহন করেছে। তা বাস্তবায়ন করতে হলে এ সরকারকে আবার ক্ষমতার আসনে বসাতে হবে।

২০২১ সালে মধ্যম আয়ের দেশ আর ২০৪১ সালে উন্নত দেশের স্বপ্ন পুরন করতে হলে জনগণকে সরকারের পাশে থাকতে হবে। তিনি আরো বলেন- নৌকা উন্নয়নের প্রতিক, মানুষের আস্থার প্রতিক, জননেত্রী শেখ হাসিনার  প্রতিক আবার আপনাদের কাছে নিয়ে আসবো ভালোবাসার হাত বাড়াবেন।

Manual8 Ad Code

মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব অঞ্জলী দে ওলি এবং কামালবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব বাহার উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল।

Manual6 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী গৌছ মিয়া, সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু চৌধুরী, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, দক্ষিন সুরমা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ২নং ওয়ার্র্ডের মেম্বার এহসানুল হক ছানু, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম মাসুম, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, মহিলা মেম্বার মাহমুদা ইসলাম চৌধুরী, হুছনে আরা বেগম ও রাজিয়া বেগম, পবিত্র কোরআন তেলাওয়াত করেন বরইকান্দি কাজিরখলা রিয়াছত জামে মসজিদের মুয়াজ্জিন জুবায়ের আহমদ।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন বলেন- বর্তমান সরকারের আমলে বরইকান্দি ইউনিয়নে যা উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা এই আসনের এমপি মাহমুদ উস সামদ চৌধুরীর অবদান। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031