শিরোনামঃ-

» দেশ সেরা হাফেজ আমিন রাজ ওমরাহে যাচ্ছে বুধবার

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৮ | সোমবার

Manual3 Ad Code

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ বাংলাদেশে আন্তর্জাতিক হাফেজদের বাছাইপর্বে প্রথম স্থান অধিকারী শিশু হাফেজ হুসাইন আহমদ আমিনী রাজ বুধবার (৩ জানুয়ারি) ওমরাহ হজ্জ পালনের জন্য সৌদি আরব যাচ্ছে।

৬ এপ্রিল বেফাকুল উলুম মাদারিসিল আরাবিয়া নান্দাইল উপজেলা শাখা আয়োজিত ময়মনসিংহে আন্তর্জাতিক হাফেজদের বাছাইপর্বে ৮১২ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করে সে।

Manual4 Ad Code

প্রথম স্থান অর্জনকারী কনিষ্ট হাফেজ হুসাইন আহমদ আমিনী রাজকে আয়োজক সংগঠনের তত্ত্বাবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দ্যেশে যাত্রা করবে।

হাফেজ আমিন রাজ জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের প্রখ্যাত আলেম, খলিফায়ে হোসাইন আহমদ মাদানী মাওলানা আমিন উদ্দিন শায়েখে কাতিয়ার (কাতিয়ার শেখসাব) এর ছেলে মাওলানা ইসহাক আমিনীর প্রথম সন্তান।

Manual7 Ad Code

১২ বছর বয়সে ঢাকার যাত্রাবাড়ির বিবির বাগিচা তাহফিজুল ক্বোরআন ওয়াসুন্নাহ মাদ্রাসা থেকে হিফজ শেষ করেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৮২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930