শিরোনামঃ-

» এলিট ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৮ | সোমবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের অভিজাত এলাকা শাহজালাল উপশহরে অবস্থিত সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান “এলিট ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজিবুল হক রাজুর সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল খালিকের পরিচালনায় রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুলটির উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসসি বিভাগের ডীন এবং সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী বলেন- আধুনিক শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষার যে সমন্বয় ঘটেছে তা যদি সঠিকভাবে বাস্তবে প্রতিফলিত হয় তাহলে দেশের ইসলাম প্রিয় মানুষের কাছে একটি উদাহরণ হয়ে থাকবে এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন আলোকিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। তিনি এ সময় এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Manual8 Ad Code

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, ওসমান আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রোটারিয়ান ডা. এম এ রাকিব।

Manual3 Ad Code

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, উপশহর ই আই ইফ ব্লকের ব্যবসায়ী সমিতির সভাপতি শফিক উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মো. মোফাজ্জল হোসাইন জাহাঙ্গীর প্রমুখ।

এরপর অত্র স্কুলের সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এলিট ইসলামিক কালচারাল প্রোগ্রামে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা হামদ্, নাত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930