শিরোনামঃ-

» বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা ঘোষণার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিলেট জেলার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দরবাজার পয়েন্ট, সিলেটে অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সমাবেশে বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ বিমানবন্দর থানা শাখার সমন্বয়ক প্রণব জ্যোতি পালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ, শ্রমিক নেতা মাহবুব আলী, দক্ষিণ সুরমা বাসদ সমন্বয়ক পাপ্পু চন্দ, ছাত্রফ্রন্ট নেতা সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসেন, এনামুল হক সামী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- জেরুজালেম ইসরাইল নয়, ফিলিস্তিনের রাজধানী। সারাবিশ্বে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন তারা জেরুজালেমকেই ফিলিস্তিনের রাজধানী মানেন।

Manual6 Ad Code

জেরুজালেম ইসরাইলের রাজধানী ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণা মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘোষণা মধ্যপাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।

Manual1 Ad Code

মধ্যপাচ্যে তেল সম্পদ লুণ্ঠন করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার প্রচেষ্ঠা চালাচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930