শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে হাওর উন্নয়ন পরিষদের আনন্দ র‌্যালি

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ভাটি বাংলার হাওর উন্নয়নে নদী, নালা, খাল, বিল খননের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নগরীর আনন্দ র‌্যালি করেছে- হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি, সিলেট।

Manual7 Ad Code

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Manual6 Ad Code

হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জেলা বারের অ্যাডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জননেত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের জন্য মডেল। আওয়ামী লীগ সরকার সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন শেখ হাসিনা। বাংলাদেশেকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্বে দিচ্ছে সরকার। যার ফলশ্র“তিতে দেশে শিক্ষার হার বাড়ার পাশাপাশি মানও বেড়েছে।

Manual4 Ad Code

পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিকের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মানবতাবাদী জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, ইউসুফ সেলু, ইমরান হোসাইন, শিরিন চৌধুরী, মামুন চৌধুরী, শাহ আলম, আব্দুল করিম, সাহেদা বেগম, বদরুল আলম, হাসান শাহরিয়ার, হায়দার মিয়া, রাসেদ আহমদ চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930