শিরোনামঃ-

» নগরীতে দুর্বৃত্তের হামলায় আহত ২

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নগরীতে দুর্বৃত্তের হামলায় মা-ছেলেসহ ২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছেন- মো. হেলাল উদ্দিন (২৫) ও তার মা মোছা. মমিনা বেগম।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর কাজিটুলা এলাকার মক্তবগলির ৯০নম্বর বাসার মো. আব্দুর রহিমের ছেলে মো. হেলাল উদ্দিন (২৫) ও তার মা মোছা. মমিনা বেগমকে গাড়ি বেচা কেনার জের ধরে একদল দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।

মো. আব্দুর রহিম জানান- একটি প্রাইভেট কার বেচা-কেনার জের ধরে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের পূর্বের পরিচিত একই গলির ৫১/এ বাসার মো. রাসেল আহমদ (৩০) শাহী ঈদগাস্থ শহীদ ভিলার মো. সিরাজ মিয়ার ছেলে নিপ্পন (২৮) সহ তাদের সাথে থাকা ১০/১২ জন হঠাৎ করে এসে তাদের উপর এলোপাতাড়িভাবে হামলা চালায়।

Manual6 Ad Code

সিলেট কোতোয়ালি থানার ওসি মো. গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- নগরীর কাজিটুলা এলাকায় একটি প্রাইভেট কার বেচা-কেনার জের ধরে ২জনের উপর হামলা চালানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৫৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30