শিরোনামঃ-

» গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন- কমপক্ষে ১২ জন। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের বিহারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়- চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজন বাসযাত্রী ও একজন এলাকার ভাটাশ্রমিক।

নিহত যাত্রী দুজনের পরিচয় জানা যায়নি। তবে ভাটাশ্রমিকের নাম জব্বার আলী (৫৫)। তাঁর বাড়ি উপজেলার হাররামপুর গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে- ঢাকা থেকে সাদ্দাম এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের বিহারপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930