- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মাই টিভি সিলেট বিভাগীয় অফিসে অভিনব কায়দায় চুরি
প্রকাশিত: ২৮. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ নগরীর তালতলাস্থ মাই টিভি সিলেট বিভাগীয় অফিসে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে মাহমুদ শাহ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে।
চুরেরা অফিসের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি ক্যামেরা ও একটি ল্যাপটপ সহ জরুরী মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ প্রদান করা হয়েছে।
অভিযোগে জানা যায়- মাই টিভি সিলেট অফিসের প্রতিনিধি এম আর টুনু তালুকদার প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে অফিস তালাবদ্ধ করে বাসায় যান। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি ও অফিসের ক্যামেরাপার্সন শাহীন আহমদ সকালে অফিসে এসে দেখতে পান তাদের অফিসের তালা ভাঙ্গা।
এক পর্যায়ে মার্কেটের ব্যবসায়ীদেরকে নিয়ে অফিসের ভিতরে গিয়ে সবাই দেখতে পান ঘরের সকল মালামাল তছনছ। এছাড়া মাইটিভি অফিসের দেওয়া বড় একটি এইচডি ক্যামেরা, একটি ক্যানন ক্যামেরা (বড়) এবং একটি অত্যাধুনিক ল্যাপটপ সহ জরুরী যন্ত্রাংশ ও কাগজপত্র নিয়ে যায়।
অভিযোগ উঠেছে- সুমা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের সত্বাধিকারী মাতাহার হোসেন বাবুল নগরীর তালতলাস্থ মাহমুদ শাহ শপিং সেন্টারে ভাড়া নিয়ে দীর্ঘদিন ট্রাভেলস ব্যবসা করে ছিলেন।
বর্তমানে সুরমা টাওয়ারের ৬ষ্ট তলায় ঐ নামে ব্যবসা করে যাচ্ছেন। কিন্তু পুরনো দোকানের বিদ্যুৎ বিল নিয়ে দোকান মালিকের সাথে জামেলা হচ্ছিল সোমা ইন্টারন্যাশনাল ট্রাভেলস মালিক মুতাহার হোসেন বাবুলের।
এরই জের ধরে পরিকল্পিত ভাবে সোমা ট্রাভেলস কর্তৃপক্ষ এমন ঘটনার জন্ম দিয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তবে মাইটিভি দীর্ঘ সাত মাস ধরে ভাড়া নিয়ে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
চুরির ঘটনার খবর পেয়ে কতোয়ালী মডেল থানার এস আই হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে সিলেটের কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ সহ তালতলার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মাইটিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার বাদি হয়ে কতোয়ালী মডেল থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এ ব্যাপারে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল আলম জানান- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাইটিভির পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৪ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর