শিরোনামঃ-

» শিক্ষার্থীদের সুস্থ্য রাখতে বিভিন্ন স্কুলে মেডিকেল কার্ডের ব্যবস্থা করা হবে

প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের শিক্ষার্থীদের যথাযত ভাবে গড়ে তুলতে হবে।

পাশাপাশি তাদেরকে আদর্শবান, চারিত্রিক গুনাবলি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

Manual6 Ad Code

তিনি বলেন- সিটি কর্পোরেশেনের উদ্যোগে বিভিন্ন স্কুলে মেডিকেল কার্ডের ব্যবস্থা করা হবে। যাতে শিক্ষার্থীরা পরিস্কার পরিচ্ছন থাকে এবং বিভিন্ন রোগজীবানু থেকে রক্ষা পায় সেই উদ্যোগে গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

শাহপরাণ (র.) প্রি ক্যাডেট একাডেমীর বার্ষিক ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগরীর চৌকিদেখীস্থ শাহপরান (র.) প্রি ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান আবু নছুর বকুল এর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আমির উদ্দিন পাভেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, শাহপরাণ (র.) প্রি ক্যাডেট একাডেমীর ভাইস চেয়ারম্যান হায়দার মো. ফারুক হোসেন, পরিচালক হুমায়ুন আহমদ মাসুক, অধ্যক্ষ ও পরিচালক আশুতোষ দাস, উপাধ্যক্ষ ও পরিচালক শৈলেন্দ্র চন্দ্র দাস।

এ সময় উপস্থিত ছিলেন- একাডেমীর শিক্ষক-শিক্ষিকা বিজয় দাস, তৃষ্ণা রানী নাথ, কস্তুরী পুরকায়স্থ, বিবেকানন্দ দাশ মিটু, মৌমিতা পুরকায়স্থ মৌসুমী আক্তার, অঞ্জুশ্রী ভৌমিক, সন্তোশ চন্দ, তহুরা জান্নাত, লিনা তালুকদার, হোসেন আহমদ, রুবিনা আক্তার, রুহেলা বেগম।

Manual1 Ad Code

সার্বিকভাবে সহযোগিতা করেন- জালাল উদ্দিন, মিনু খান, ফয়জ উদ্দিন আহমদ, এনামুল হক সুহেল, সজিবুর রহমান রুবেল প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30