শিরোনামঃ-

» সৈয়দমুগনী তরঙ্গ সমাজ কল্যাণ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের সৈয়দমুগনী তরঙ্গ সমাজ কল্যাণ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে।

Manual1 Ad Code

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কমিটির কার্যালয়ের সামনের মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন- দেশের উন্নয়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওয়ার্ডের সবাই ঐক্যবদ্ধ থাকলে এলাকার যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব এবং ওয়ার্ডের উন্নয়নে গতি আসবে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন- আমাদের এলাকার অনেক উন্নয়ন কাজ হয়ছে এবং চলছে। বাকী উন্নয়ন কাজ সম্পন্ন করতে ওয়ার্ডবাসীকে এক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।

Manual2 Ad Code

সৈয়দমুগনী তরঙ্গ সমাজ কল্যাণ উন্নয়ন কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি হাজী আব্দুছ ছমদ মিয়ার সভাপতি ও কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবী লুৎফুর রহমান, এমদাদ হোসেন চৌধুরী, ডা. জাহাঙ্গির হোসের, মতিউর রহমান, কবির আহমদ, সারো মিয়া।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান বারেক। এলকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- প্রফেসর মাসুক আহমদ।

আরো বক্তব্য রাখেন- আব্দুস সালাম, আনোয়ার হোসেন মিসবাহ, টিপু আহমদ, আবুল ফয়েজ চৌধুরী, এমদাদুর রহমান আফজল, আনার আহমদ, জাকির আহমদ, সেলিম আহমদ, মাসুক আহমদ, নুরুল ইসলাম ধন মিয়া, ময়না মিয়া, রহমত আলী, গুলজার আহমদ, আলা উদ্দিন, শেখ হাবিবুর রহমান শ্যামল, আব্দুল মুকিত সোহেল, হাবিবুর রহমান সোহান, কুদ্দুস আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  করেন- হাফিজ  ক্বারী মো. মখলিছুর রহমান। সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- খাস্তবির মদনী মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি নাসির উদ্দিন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখায় ম্যল্যায়নস্বরুপ ক্রেস্ট প্রদান করেন- সৈয়দমুগনী তরঙ্গ সমাজ কল্যাণ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৩১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930