শিরোনামঃ-

» সিলেট চেম্বারের ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৬ ডিসেম্বর)  সকাল ১১টায় চেম্বার কনফারেন্স হলে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সিলেট চেম্বার বদ্ধ পরিকর। আমরা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী সমাধানে সচেষ্ট রয়েছি। যেমন বর্তমান কমিটির আমলে ভ্যাট-ট্যাক্স, আমদানী-রপ্তানী, ব্যাংকিং, শিল্প ইত্যাদি সংক্রান্ত অনেক সভা-সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এসব সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাবলী আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছি এবং তার মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই সমাধান হয়েছে। যেমন চাল আমদানীর ক্ষেত্রে ০% মার্জিনে এলসি খোলার সুযোগ, চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানীতে আমদানী শুল্ক হ্রাস, তামাবিল এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর, সিলেটে ভারতীয় ভিসা প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ ইত্যাদি অন্যতম।

Manual2 Ad Code

তিনি উল্লেখ করেন, সিলেটে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তাদের মান উন্নয়নে সিলেট চেম্বার এই বছর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), রপ্তানী উন্নয়ন ব্যুরো, কাস্টম্স বিভাগ সহ বিভিন্ন সংস্থার সাথে যৌথ উদ্যোগে অনেকগুলো প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার আয়োজন করেছে।

তিনি বর্তমান কমিটির দুই বছরকাল মেয়াদে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual1 Ad Code

সভায় সিলেট চেম্বারের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১৬-২০১৭ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদিত হয়।

সভায় সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী ২০১৭-২০১৯ সাল মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভায় বক্তাগণ ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, চেম্বারের সাব কমিটিসমূহকে শক্তিশালীকরণ, সার্কভুক্ত দেশসমূহের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণ, চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তাকে দ্বি-মুখী যাতায়াতের জন্য উন্মুক্তকরণ সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সদস্যবৃন্দের প্রস্তাবের প্রেক্ষিতে প্রাথমিকভাবে চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তাকে ফুটপাত দখলমুক্ত করে মডেল হিসেবে গড়ে তোলা এবং পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকেও দখলমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সদস্যগণ বর্তমান কমিটির ৬ মাস মেয়াদের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সভাপতির ২ বছর মেয়াদকালে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, নিয়াজ মো. আজিজুল করিম, সালাউদ্দিন চৌধুরী, মো. কামাল আহমদ, হুমায়ুন কবির সুহিন, আব্দুর রহমান রিপন, সাহাদত করিম চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী আতাউর রহমান, মো. কিবরিয়া চৌধুরী, সাহেদুর রহমান, আবুল কালাম, খোরশেদ আলম ও মাওলানা খলিলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930