শিরোনামঃ-

» ক্লেমন কাউন্সিলর আজাদ কাপ টি-২০ উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে আবারও শুরু হচ্ছে ২য় ক্লেমন কাউন্সিলর আজাদ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টকে স্বাগত জানিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পন্ন হয়েছে।

শোভাযাত্রাটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

Manual2 Ad Code

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, টুলটিকর ইউপি চেয়ারম্যান ও ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির সিনিয়র সহ-সভাপতি এস এম আলী হোসেন, সিলেট বিভাগীয় আম্পায়ারস ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি আশরাফ আরমান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সাবেক ক্রিকেটার পাপলু দত্ত, বিসিবির সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান।

মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মুহিবুস সালাম রিজভী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ২য় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সদস্য আবদুল কাদির, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সঙ্গীত শিল্পী রানা শেখ, শাপলা সংঘের সাবেক সভাপতি কামাল হোসেন খান রিপন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য কাউসার জামাল, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, মহানগর যুবলীগের সদস্য আবিদুর রহমান শিপলু, সিলেট মহানগর ২০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস আর শাওন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সিলেট জেলা দলের ফুটবলার জাহেদ আহমদ, জাতীয় ব্যাডমিন্টন তারকা এবাদুর রহমান চৌধুরী সুহেল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবদুল আজাদ সেনাজ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা ও শাপলা সংঘের সাধারণ সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির কোচ একরাম আহমদ ও আবিদ হাসান রাজু প্রমুখ।

Manual6 Ad Code

এ দিকে, ক্লেমন কাউন্সিলর আজাদ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আগামী বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় এমসি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

Manual2 Ad Code

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২৮টি দল।

Manual8 Ad Code

উদ্বোধন অনুষ্ঠান ও খেলা উপভোগ করার জন্য ক্রিকেটপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং একাডেমির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930