শিরোনামঃ-

» খাদিমপাড়ায় ‘দি রাইজিং স্টার স্কুল’র উদ্বোধন

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

খাদিমপাড়া প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার খাদিমপাড়া শাহপরাণ নিপবনে দি রাইজিং স্টার স্কুল এর শুভ উদ্বোধন সোমবার (২৫ ডিসেম্বর) স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

স্কুলের পরিচালনা সভাপতি এনাম হোসেন খাঁনের সভাপতিত্বে ও শিক্ষক শাকির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তপাদার।

এ সময় তিনি বলেন- শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত ব্যক্তিমাত্রই সমাজের জন্য বোঝাস্বরূপ। শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি কল্পনাও করা যায় না। একটি জাতিকে উন্নতির ক্রমবর্ধমান পথে ধাবিত হতে হলে শিক্ষা ছাড়া অন্য কোন পথ নেই।

তবে জাতীয় উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্ব পূর্ণ হলো শিক্ষা। একটা ভালো বীজ থেকেই সম্ভব একটা গাছের বিশাল হয়ে ওঠা, তেমনি মানসম্মত প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠন ও উন্নয়নের জন্য অপরিহার্য। প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষাব্যবস্থার বীজ।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ৪নং খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, হযরত শাহপরান (র.) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খন্দকার কামরুজ্জামান, স্কুলের প্রিন্সিপাল সাবরিনা হক, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. হুমায়ূন কবির চৌধুরী।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মাওলানা আতিয়ার রহমান।

Manual3 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন- স্কুলের পরিচালক আমিনুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30