শিরোনামঃ-

» দক্ষিণ সুরমার রাউতকান্দিতে হাবিবুর রহমান হাবিবের উঠান বৈঠক

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট-৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাউতকান্দি এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) এলাকাবাসী এবং আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

এলাকার বিশিষ্ট মুরুব্বি ফজলু মিয়ার সভাপতিত্বে এবং দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রুহুল ইসলাম তালুকদার ও দাউদপুর ইউনিয়ন তালামিযের প্রচার সম্পাদক জিয়াবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিফতাউল হোসেন সুইট, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুস সালাম, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, ইউপি সদস্য খছরুজ্জামান খছরু।

ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা পংকী মিয়া, দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক লোকমান হোসেন, আলী আহমদ, যুবলীগ নেতা আলমঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, ল’ কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ, ছাত্রলীগ নেতা শরিফ আহমদ রাজা, নিজাম আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- আফতাব উদ্দিন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930