শিরোনামঃ-

» প্রবীণ ফটোসাংবাদিক আতা’র উপর হামলায় সিলেট সাংবাদিক ইউনিয়নের নিন্দা

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- সিলেট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ইউনিয়নের সভাপতি ইকবাল মনসুর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এম. শামীম আহমেদ বলেন- সাংবাদিক সমাজ আজ কোথাও নিরাপদ নয়।

Manual1 Ad Code

সাংবাদিকদের আজ সব জায়গায় শারীরিকভাবে যেমন নির্যাতন লাঞ্চনার শিকার হচ্ছে, তেমনি এখন আমাদের বাসা-বাড়িতেও হামলা হচ্ছে। পরিবারের মহিলা সদস্য, এমনকি সন্তানদের উপরও হামলা-নির্যাতন হচ্ছে।

Manual7 Ad Code

আতাউর রহমান আতা সিলেটের একজন প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক। একটি শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করতে দেখে তিনি প্রতিবাদ করায় তার বাসায় হামলা করে সন্ত্রাসীরা ভাংচুর করেছে। এমনকি তার প্রতিবন্ধী সন্তান এবং বাসার মহিলাদের গায়ে হাত তোলার স্পর্ধা ও দেখিয়েছে তারা।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করায় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৩ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930