শিরোনামঃ-

» আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলার কাউন্সিলর সম্পন্ন

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলার কাউন্সিল শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে খালোমুখ হাজী মখদ্দছ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী দুই অধিবেশনে উপজেলা শাখার সভাপতি এইচ এম ফয়ছল আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় ১ম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহর কেন্দ্রিয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রউফ, কেন্দ্রিয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা সদস্য মাওলানা সিরাজুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল আলম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, জালালপুর ইউনিয়ন শাখা সভাপতি সাজিদুর রহমান সাইজলা মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন।

Manual6 Ad Code

শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন- হাফিজ আফজল হোসেন।

Manual6 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ নূরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন- আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম খালেদ আহমদ, মাদারিসে আরাবিয়া দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারী, সিলেট জেলা আল ইসলাহর সদস্য হাফিজ আব্দুশ শহিদ, মাওলানা কয়েস আহমদ তুরুকখলী, মোগলাবাজার থানা তালামীযের সভাপতি মাওলানা শাহিন আহমদ, সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সহ উপজেলার ১০ ইউনিয়ন শাখার আল ইমলাহর সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাতে রসূল ও শানে ফুলতলী পরিবেশন করেন- যথাক্রমে জালাল আহমদ, মারজান আহমদ ও হাফিজ আব্দুন নূর।

দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলের আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা সভাপতি ও কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ও জেলা শাখার সাধারণ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার মাওলানা শুয়াইবুর রহমানের উপস্থিতিতে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

কাউন্সিলে এইচ এম ফয়ছলকে সভাপতি, মাওলানা জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক ও হাফিজ নূরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30