শিরোনামঃ-

» ছাতকের জাতুয়া আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৭ | শনিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ছাতক প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা আল­ামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক দক্ষিণ খুরমা ইউপি শাখার আওতাধীন জাতুয়া আঞ্চলিক শাখার ২০১৭-১৮ সেশনের কাউন্সিল অধিবেশন শুক্রবার (২২ ডিসেম্বর) জুম্মার নামাজের পর স্থানীয় জাতুয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

রিপন মিয়া’র সভাপতিত্বে ও আব্দুর রউফ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক (দক্ষিণ) উপজেলা শাখা তালামীযের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাসান আহমদ।

Manual3 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়ন তালামীযের সভাপতি হাফিজ ইমাম উদ্দীন তালুকদার।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ কলেজ শাখা তালামীযের সাধারন সম্পাদক সাইদুর রহমান শাহিদ, দক্ষিণ খুরমা ইউ. পি শাখা’র সহ-সভাপতি ক্বারী মাহফুজুর রহমান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট জাতুয়া শাখার সভাপতি ফরিদ মিয়া, জাতুয়া আল আক্বসা ইসলামী যুব সংঘের সভাপতি শফিকুল ইসলাম,সহ-অফিস সম্পাদক হিরন মিয়া, ইসলামপুর হাফিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খলিলুর রহমান, আশিক উদ্দীন প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আব্দুর রউফকে সভাপতি ও উজ্জল আহমদকে সাধারন সম্পাদক ও সুয়েব আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০১৭-১৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হচ্ছেন- সহ-সভাপতি রিপন মিয়া, সহ-সাধারন সম্পাদক আব্দুর নুর, সহ-সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন, প্রচার সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক আব্দুল মুকিত, অফিস সম্পাদক জুয়েল মিয়া, সহ-অফিস সম্পাদক জালাল উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক সুয়েল মিয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমিন, নিবার্হী সদস্য আব্দুর রহিম, সাজ্জাদুর রহমান, শরিফ উদ্দীন,  সাদেক আহমদ, আবু তাহের, ফাহিম আহমদ, জাবেদ আহমদ।

Manual6 Ad Code

জাতুয়া জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের মুনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930