শিরোনামঃ-

» প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান’র উপর হামলা ও ভাংচুর’র প্রতিবাদে মানব বন্ধন

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৭ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা’র উপর সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাংচুরের প্রতিবাদে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসোসিয়েশনের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালিত হবে।

Manual3 Ad Code

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মেন্দিবাগস্থ আতাউর রহমান আতার বাসায় গিয়ে তার চিকিৎসার সর্বশেষ খোজ খবর নেন ও ঘটনাস্থ পরিদর্শন শেষে এসোসিয়েশন নেতৃবৃন্দ উপরোক্ত কর্মসূচি ঘোষনা করেন।

এ সময় নেতৃবৃন্দ হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন- ফটো সাংবাদিকরা সর্বদা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পক্ষ্যে কাজ করেন।

Manual2 Ad Code

সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করতে সততা ও নিষ্টার সহিত কাজ করে যাচ্ছে। সিলেটের সাংবাদিকতার ইতিহাস হচ্ছে আতাউর রহমান আতা আর সেই ব্যাক্তির উপর হামলা মানে হচ্ছে মানবতার উপর হামলা।

যে সকল সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সকলের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ শনিবার (২৩ ডিসেম্বর)  দুপুর ১২টায় মানব বন্ধন কর্মসূচিতে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রতিষ্টাতা সদস্য আফতাব উদ্দিন, দুলাল হোসেন, ইমজা’র সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, এসোসিয়েশনের সহ-সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমীন লস্কর রাব্বী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম, কার্যকারী সদস্য নুরুল ইসলাম, এস এম রফিকুল ইসলাম সুজন, সদস্য ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, শাহীন আহমদ, শিপন আহমদ, রেজা রুবেল, ফটো সাংবাদিক তানভীর আহমদ, এম এ খালিক, এম এ তোরাব ও ছাত্র ব্যাক্তিত্ব তরুণ লেখক, কলামিষ্ট ও সংগঠক মো. নাঈমুল ইসলাম।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930