শিরোনামঃ-

» ৫নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ডে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মল্লিকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার (২২ডিসেম্বর) বিকেল ৪টায় ৫নং ওয়ার্ডের গোয়াইটুলা মাঠে মহান বিজয়ে মাস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আহমদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ৪, ৫ ও ৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোছা. জাহানারা খানম মিলন।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মাদক কে না বলুন খেলাধুলা কে হ্যাঁ বলুন, স্বাধীনতার স্বপ্ন বুকে ধারণ করুন।

এলাকার যুবকদের এই আয়োজনের জন্য তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং বলেন- এলাকার সব সামাজিক কর্মকান্ডে আমি সব সময় আপনাদের পাশে ছিলাম আছি ও আগামিতেও থাকবো ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

৫নং ওয়ার্ডে মল্লিকা আদর্শ সমাজ কল্যাণ সংস্থাকে সব সময় জাগ্রত রাখার লক্ষ্যে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবো। আমাদের ৫নং ওয়ার্ডের পরিস্কার পরিচ্ছন্নতাও সুন্দর্য্য বর্ধনে এবং একটি আদর্শ ওয়ার্ড গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাজলুর রহমান, আমিনুর রহমান, নজরুল ইসলাম, রাশেদ আহমদ, রেজা আহমদ, হাবিবুর রহমান জুয়েল, মখসুদুর রহমান, পল্লব আহমদ, ছালেম মিয়া, মোশারফ, টিপু আহমদ, রিপন আহমদ।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফরহাদ, রাজু, ফয়েজ, খোকন, অভী, সুমন, শিপলু, নিজাম, জালাল, হিরা, সাব্বির প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930