শিরোনামঃ-

» ফাইনাল দিয়ে সফল পরিসমাপ্তি বালাগঞ্জ প্রো-কাবাডির

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০১৭ | শনিবার

Manual4 Ad Code
বালাগঞ্জ প্রতিনিধি মোমিন মিয়া: শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় বালাগঞ্জ ডি এন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালাগঞ্জ প্রো-কাবাডি ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি।
তুমুল  উত্তেজনাপুর্ণ সমাপনী ফাইনাল ম্যাচে আব্দুল বাসিত কাবাডি দল আদিত্যপুরকে ১৩/১১ পয়েন্টে হারিয়ে এ গৌরব অর্জন করে।
খেলা দেখতে কয়েক হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বালাগঞ্জ কাবাডি খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী, বালাগঞ্জ ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম-সম্পাদক জুনেদ মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, বালাগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মুনিম, সুরমানিউজ টোয়েন্টিফোরডটকমের সম্পাদক জুবায়ের আহমেদ।
বালাগঞ্জ কাবাডি সংস্থার সহ-সভাপতি আব্দুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এমুন চৌধুরি, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার রাকিব, অর্থ-সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক (সাংবাদিক) মুমিন মিয়া, রুমন আহমদ, মিলাদ আহমদ, রায়হান আহমদ প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মৌলভীবাজারের জাহিদ হোসেন। পুরো টুর্নামেন্ট জুড়ে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম ও ফেইসবুক পেইজ (সিলেট তোমার সিলেট আমার)।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930