শিরোনামঃ-

» সিলেট সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহিবুর রহমানের ইন্তেকাল

প্রকাশিত: ২১. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর রায়নগরস্থ সেবক-৪৪ এর বাসিন্দা সিলেট সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল শিক্ষাবিদ প্রফেসর মোহিবুর রাহমান সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৪টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Manual5 Ad Code

ইন্তেকালের সময় তাঁহার বয়স ছিল ৭৩ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাদ যোহর মুক্তার খাঁকিরমানি খন্দকার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে মানিকপীড় রোড কবরস্থানে চিরশায়িত করা হয়।

Manual4 Ad Code

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ বক্স, ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুমিত চৌধুরী, সহ-সভাপতি সাজুয়ান আহমদ, কাউন্সিলর দিনার খান হাসু, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান।

Manual1 Ad Code

এছাড়াও এলাকার সামাজিক, রাজনৈতিক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শাহানা, ১৮নং ওয়ার্ডের আওয়ামীলীগের সহ-সভাপতি সাজুয়ান আহমদ, ১৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি হরি লাল দাস প্রমুখ।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930