শিরোনামঃ-

» সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সংগঠনের দপ্তর সম্পাদক বশির মিয়া, সদস্য হারুনুর রশিদ, নবির হোসেন ও মামুনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার দাবিতে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধায় নগরীতে মিছিল-সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন।

Manual6 Ad Code

নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্রায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শ্রমিক নেতারা বলেন- সংগঠন থেকে বহিস্কৃত শ্রমিক নেতা ট্রেড ইউনিয়ন সংঘ নামধারী ছাদেক মিয়ার নির্দেশে শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা করা হয়।

Manual6 Ad Code

ছাদেককে টাকা আত্মসাতের কারণে সংগঠন থেকে বহিস্কার করা হয়। ছাদেক ও তার সহযোগিরা অফিস ভাংচুরসহ নানা কর্মকান্ড করে যাচ্ছে। জেলা এনডিএফ এর সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাস চম্পু সকল অপকর্মের হোতা।

এরা তাদের সহযোগীদের নিয়ে নানা অপকর্ম করে আসছে। বক্তারা শ্রমিক নামধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার দাবি করে হোটেল সেক্টরে বাজারমূল্যের সাথে সংগতি রেখে নূন্যতম ১০ হাজার টাকা মজুরি ঘোষনার দাবি জানান।

হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. জমির আলী, অর্থ সম্পাদক ইউসুফ জামিল, সদস্য রফিকুল ইসলাম উজ্জল, জাকির হোসেন, জাবেদ আহমদ, ফখরুল ইসলাম, সুমন আহমদ, আহমদ আলী, হারুনুর রশিদ প্রমুখ।

Manual8 Ad Code

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছালিক মিয়া, শাহ আলম, মোজাম্মেল আলী, আজিজুর রহমান, দুলাল আহমদ, এস বাবুল, রাহেলা বেগম, আছমা বেগম, সাথী বেগম, মুন্নি বেগম, সাম্মি আক্তার, জোসনা বেগম, জাহেরা বেগম, খোদেজা বেগম, মনোয়ারা বেগম, নাজমিন বেগম, হায়াতুন বেগম, লিজা বেগম, আয়শা বেগম।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30