শিরোনামঃ-

» গোয়াইনঘাটে প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০১৭ | মঙ্গলবার


Manual7 Ad Code
গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন- স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা অর্জন করেছি কাঙ্কিত স্বাধীনতা।
স্বাধীনতাকে অর্থবহ করতে দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নাই। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে সু-শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় স্হানীয় নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রত্যাশা যুব সংঘের সভাপতি মো. মিসবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও প্রত্যাশা যুব সংঘের সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে  আমাদেরকে সু-শিক্ষিত ঐক্যবদ্ধ জাতি হিসাবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক ও তরুন আওয়ামীলীগ নেতা কামরুল হাসান, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি- সিলেট জেলা শাখার সভাপতি মো. জিল্লুর রহমান জিলু।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি এম বশির আহমদ, নন্দিরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল খালিক, নন্দিরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল হক, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, এ এস আই আমির উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার মোক্তার আলী, ৭নং ওয়ার্ড মেম্বার খোয়াজ আলী, সৌদিআরব প্রবাসী ইয়াকুব আলী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- প্রত্যাশা যুব সংঘের নির্বাহী সদস্য রফিক আহমদ, নির্বাহী সদস্য ডা. ইমাম উদ্দিন, সিনয়র সহ-সভাপতি মো. আছাব আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদর, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ কে এম শাহিন আহমদ ও প্রচার সম্পাদক রুবেল আহমদ।
অনুষ্টানে পবিত্র কুরআন থেকে তেলাওত করেন হাফিজ ক্বারী আমির উদ্দিন। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ এবং সংঘের পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031