শিরোনামঃ-

» জনপ্রিয়তা হারায়নি জাতীয় খেলা ‘কাবাডি’

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৭ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলা হাডুডু নামেও পরিচিত। একসময় গ্রামে-গঞ্জের মাঠে কাবাডি খেলায় মেতে থাকতেন ছোট থেকে বড় সকলেই।

Manual7 Ad Code

সময়ের বিবর্তনের সাথে সাথে বিদেশী বিভিন্ন খেলার প্রচলনের কারণে অনেকটা হারিয়ে যেতে বসেছে জাতীয় খেলা কাবাডি। তবে, খেলা কমলেও হারায়নি জনপ্রিয়তা।

এরই প্রমাণ মিলেছে সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্ত বাজারে আয়োজিত হাডুডু টুর্ণামেন্টে।

Manual7 Ad Code

রবিবার (১৭ ডিসেম্বর) ছিল টুর্ণামেন্টের ফাইনাল প্রতিযোগিতা। আর ফাইনাল খেলা দেখতে দূর-দূরান্ত থেকে এখানে এসেছিলেন দর্শকরা। খেলায় ‘৬ বারুদ’ দক্ষিণ বাগ ফুলতলা কাবাডি দল মোগলাবাজারের জাপা গণকল্যাণ যুবসংঘকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

Manual6 Ad Code

বৃহত্তর পুরকায়স্ত বাজার ফ্রেন্ডস স্টাফ-র ব্যানারে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলার আয়োজন করে স্থানীয় তরুণরা। ফাইনাল খেলার শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন রয়েল সিটির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী।

লহ্মণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য ছালিক আহমদের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লহ্মণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, সমাজসেবী খলকুর রহমান, গোলাপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাহাত আহমদ চাকলাদার, ইউনিয়ন বিএনপি সভাপতি মিসবাহ উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক জুয়েদুল ইসলাম।

খেলা পরিচালনা করেন- শিপু আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সদস্য সুমেল আহমদ, ডালিম আহমদ, বাবর আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯১ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930