শিরোনামঃ-

» সড়ক দূর্ঘটনায় ৪যুবকের রুহের মাগফেরাত কামনায় সদর আওয়ামীলীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৭ | সোমবার

Manual2 Ad Code

 স্টাফ রিপোর্টারঃ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিয়ে থেকে ফেরার পথে  ছাতক- সিলেট সড়কের  হাসনাবাদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার টুকেরবাজার এলাকার শাহপুর খুররমখলা গ্রামের হাজী ফয়জুল হকের পুত্র তায়েফ আহমদ, শেখপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র রাজু আহমদ, বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস মেম্বারের পুত্র তোফায়েল আহমদ, ও গোয়ালাবাজার এলাকার শাহজাহান এর রুহের মাগফেরাত কামনায় সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (১৭ ডিসেম্বর) বাদ মাগরিব নামাজের পর শহরতলীস্থ  তেমুখী বাইপাস পয়েন্ট হাজী সুন্দর আলী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে দোয়ার পূর্বে শোকাহত এলাকাবাসীর উদ্দ্যেশে শান্তনামূলুক বক্তব্য রাখেন- জাতীসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ফারুক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুস শুকুর, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,

Manual3 Ad Code

কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম আলী, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহবুদ্দিন লাল, সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ, নিহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- নিহত তায়েফের বাবা হাজী ফয়জুল হক, চাচা নুরুল হক,  নিহত রাজুর ভাই লিটন আহমদ, আব্দুল আল রিপন, তোফায়েলের বাবা গিয়াস মেম্বার।

আরো উপস্থিত ছিলেন- মুহিত আলম শফিক মেম্বার, মনির উদ্দিন মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, মজিদ মেম্বার, কাছা মিয়া মেম্বার, শাহবাজ মেম্বার, হাজী আব্দুল হক, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও গণ বিষয়ক সম্পাদক নুরুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হুসেন, আফতাব হোসেন সিরাজী, আমির আহমদ মোস্তফা, আশ্রব, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন, শাহাব উদ্দিন, মাষ্টার নুর আহমদ, কমর উদ্দিন মেম্বার, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদিন, বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান, উপজেলা যুবলীগ নেতা ফয়েজ, জাহাঙ্গীর, বাসিত, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক আল মামুন শাহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমিন, ময়না মিয়া, নুর আহমদ, সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা সেলিম আহমদ, আবু বকর, সোহেল মনোয়ার, জাহেদ,সুজাত, ইমরান, রুবেল প্রমূখ।

Manual8 Ad Code

বক্তব্য শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা করে ও সেই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930