শিরোনামঃ-

» আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে এ প্রজন্মকে জানানো সত্যি প্রশংসার দাবিদার

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সিলেটের ডাক’র বার্তা সম্পাদক সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর বলেছেন- আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আলোকচিত্রের মাধ্যমে এ প্রজন্মকে জানানোর জন্য সুরমা বয়েজ ক্লাব যে ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবিদার।

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধের এই আলোকচিত্র প্রদর্শনীতে সিলেট সহ বাংলাদেশের ঐতিহাসিক ছবি স্থান পেয়েছে। এ থেকে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ রয়েছে।

Manual2 Ad Code

তিনি রবিবার (১৭ ডিসেম্বর) নগরীর শাহী ঈদগাহ সানরাইজ কিন্ডার গার্ডেন পাবলিক স্কুলে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত মুক্তিযুদ্ধের ১০ম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক রেজোয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- সানরাইজ কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল মো. আহমদুর রহমান আনোয়ার, ভাইস প্রিন্সিপাল তাহমিনা বেগম চৌধুরী, শিক্ষক চম্পা কলি রায়, ইমা হক, ছন্দা চক্রবর্তী, আইভি রহমান চৌধুরী, তাসফিা আক্তার প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য, সুরমা বয়েজ ক্লাবের সহযোগিতায় প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীদের আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানানোর লক্ষ্যে দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছেন।

তারই অংশ হিসেবে এই ১০ম প্রদর্শনীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ প্রদর্শনী উপভোগ করে।

Manual7 Ad Code

আলোচনা শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৩০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031