শিরোনামঃ-

» মহান বিজয় দিবসে আল ইসলাহ ছাত্র সংসদের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের ছাত্র সংগঠন আল ইসলাহ ছাত্র সংসদের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্টিত হয়েছে।

Manual8 Ad Code

১৬ ডিসেম্বর সকাল ১০টায় জামেয়া ক্যাম্পাস থেকে র‌্যালিটি যাত্রা শুরুকরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জামেয়াতে এসে সমাপ্ত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- জামেয়া মাদানিয়ার ভাইস প্রিন্সিপাল ও আল ইসলাহ’র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সামীউর রহমান মুসা, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, শিক্ষক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা কারী হারুনুর রশীদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা তারিক বিন হাবীব, সাবেক জি এস মাওলানা ফাহাদ আমান, মাওলানা রায়হান আহমদ, মাওলানা ইমাম উদ্দীন, মাওলানা আজিজুল হক সেলিম, মাওলানা আব্দুল মুহিত, হাফিজ মাওলানা জাহেদ আহমদ, সাবেক জি এস হাফিজ রাজু আমীন, জি এস হাফিজ ইকরামুল হক জুনাইদ, এ জি এস হাফিজ শরীফ হুসাইন, অর্থ সম্পাদক আব্দুল মালিক কয়েস, সাহিত্য সম্পাদক আহসান সাদী, পাঠাগার সম্পাদক হাফিজ আবু আনাস, সহ-পাঠাগার সম্পাদক হাফিজ সায়েম আহমদ, ছাত্র কল্যাণ সম্পাদক হাফিজ রেদওয়ান আহমদ প্রমুখসহ ক্লাস প্রতিনিধিবৃন্দ ও জামেয়ার শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৪ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031