শিরোনামঃ-

» বিজয় দিবসে ক্রিয়েটিভ সিলেট’র উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের একটি জনপ্রিয় সামাজিক গ্রুপ “ক্রিয়েটিভ সিলেট”- এর উদ্যোগে নগরীতে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে নগরীর প্রাণকেন্দ্র ক্বীন ব্রীজের পাশে সুরমা টাওয়ারের সামনে অনুষ্টিত হয়।

Manual3 Ad Code

“ক্রিয়েটিভ সিলেট” গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুছ ছামাদ এর সভাপতিত্বে এবং ক্রিয়েটিভ সিলেট গ্রুপের এডমিন ইফতি চৌধুরী ও মো. সুয়েজ আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের একটি গ্রুপ এ ধরনের একটি মহৎ কাজের উদ্যোগ নেয়ার জন্য সত্যিই প্রশংসার দাবিদার।

আমি ক্রিয়েটিভ সিলেট গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি তাদের মহৎ উদ্যোগের জন্য। তিনি আরো বলেন- ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর উদ্যোগে তোমরা যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাকে তোমাদের সাথে পাবে।”

তরুণদেরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক, সিলেট ওসমানী শিশু পার্কের পরিচালক মিজান আজিজ সুইট।

তিনি বলেন- ফেইসবুকের একটি গ্রুপ যে এরকম একটি সমাজসেবামূলক কাজের উদ্যোগ নিয়েছে বর্তমান প্রেক্ষাপটে তা চিন্তা করা সত্যিই বিরল। আমার দৃষ্টিতে তারা প্রশংসার দাবিদার। তাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তরুণ সমাজসেবক লুৎফুর রহমান, তরুণ সংগঠক মারুর রাসেল, আরিফুজ্জামান খাঁন রিপন, হৃদয়ে একাত্তরের মহা-পরিচালক ইব্রাহীম আহমদ জেসি, মধুবন সুপার মার্কেটের ভ্যালিস শপের স্বত্তাধিকারী মো. আব্দুল মুকিত তুহিন, স্বাধীন ধারা সিলেট’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল মুমিন লাহিন।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্রিয়েটিভ সিলেট গ্রুপের মডারেটর হুমায়ুন রশিদ খোকন, মো. রায়হান আহমদ, মো. আনহার আলম, সদস্য লায়েক আহমদ, শিব্বির আহমদ, কামরান আহমদ, ইমন তালুকদার, আশিষ সরকার, আয়াত উল্লাহ আল-মামুন, সুয়েব আহমদ, হাবিব আহমদ, ফয়সল আহমদ, মজলু মিয়া।

উল্লেখ্য যে, ক্রিয়েটিভ সিলেট গ্রুপের দেশের বাইরে যে সকল এডমিন ও মডারেটর রয়েছেন তারাও শীত বস্ত্র বিতরনে সহযোগিতা করেছেন।

Manual8 Ad Code

এডমিন মো. জুনেদ আহমদ, মো. জয়নুল রহমান, মডারেটর মো. জুবের আহমদ, মাহির আব্দুল্লাহ, সায়েক আহমদ ও পার্থ জন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930