শিরোনামঃ-

» বিজয় দিবস উপলক্ষ্যে দিরাই কেন্দ্রীয় শহীদ মিনারে এডভোকেট শামসুল ইসলামের শ্রদ্ধাঞ্জলী প্রদান

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code
দিরাই প্রতিনিধিঃ মহান বিজয় দিবসে দিরাই উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের অতিরিক্ত পিপি, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট ল’কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি দিরাই শাল্লার আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামসুল ইসলাম।
বিজয় দিবসের দিন শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, দিরাই উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, হাওর উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, সাবেক ছাত্রনেতা রুমি আহমদ, কৃষকলীগ দিরাই উপজেলার যুগ্ম-আহবায়ক স্বপন মিয়া, নৌশাদ মিয়া, তাতীলীগ নেতা লেবাস মিয়া, যুবলীগ নেতা জুয়েল মিয়া, দিরাই ছাত্রকল্যান পরিষদের নেতা বেলায়েত হোসেন, ছাত্রলীগ নেতা জাহেদ হাসান সহ অনেক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30