শিরোনামঃ-

» শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ আলী খোকন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কর আইনজীবী মো. খায়রুল ইসলাম চৌধুরী, সমর বিজয় সী শেখর, মো. হাছনু চৌধুরী, মো. আব্দুল আলীম পাঠান, বিধুভূষণ ভট্রাচার্য, মো. আজিজুর রহমান, মো. কামাল আহমদ, মোহাম্মদ মিজানুর রহমান, ইফতিয়াক হোসেন (মঞ্জু), জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. জহিরুল ইসলাম প্রমূখ।

সভায় বক্তারা- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের এমন দিনে পাক হানাদার বাহিনী কর্তৃক নির্মম ও নিষ্ঠুরতার স্বীকার দেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের প্রতি গভীরভাবে স্মরণ করেন এবং তাঁদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করা হয়।

Manual2 Ad Code

এছাড়াও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা কর আইনজীবী সমিতি কর্তৃক শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন কর আইনজীবী নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30