শিরোনামঃ-

» রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেট চেম্বারকে এনবিআর’র পক্ষ থেকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে জাতীয় রাজস্ব বোর্ডের অংশীজন হিসেবে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) হোটেল রোজভিউতে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনে মাননীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. কামরুল আহসান, কাস্টম্স এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মো. শফিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি হাসিন আহমদ, সিলেট ওমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. হিজকিল গুলজার ও এহতেশামুল হক চৌধুরী।

Manual2 Ad Code

রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট চেম্বারকে এ সম্মাননা প্রদান করায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি খন্দকার সিপার আহমদ বাংলাদেশ সরকার ও জাতীয় রাজস্ব বোর্ড-কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ও করদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930