শিরোনামঃ-

» বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট সদর উপজেলার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০১৭ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এক র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট সদর উপজেলা শাখার সভাপতি শিশির রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামীর পরিচালনায় বক্তব্য রাখেন- কমিটির নির্বাহী সভাপতি অমিতাভ চক্রবর্তী, সিনিয়র সহ সভাপতি বিকাশ দাস, সহ সাধারণ সম্পাদক সমীরণ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. জিয়াউর রহমান লিটন, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. আনোয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক শাহেদ শাহরুখ আল রহমান প্রমুখ।

Manual1 Ad Code

সভায় উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক আবির শেখ, প্রচার ও প্রকাশনা সমপাদক রাসেন্দ্র তালুকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুল আউয়াল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাসান মাসকুর চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুহেল দাস, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়ন সরকার, কার্যকরী সদস্য মাসুম তালুকদার, আব্দুল্লাহ রহমান, পিন্টু তালুকদার।

আরো উপস্থিত ছিলেন- শুভ্র শিকদার, সুমন, আজির, লোকমান, বদরুল আহমদ, মো. লুই, স্বরূপ হালদার, রাজন, তানাজ, সৈকত, হাবীব, রিয়াদ, আহাদ, অমল, হিমেল, জুবায়ের আহমদ, নিয়াজ আহমদ, ইমন আহমদ, কামরুল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন- বিশ্বব্যাপী মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দল মত নির্বিশেষে সবাইকে এক যুগে কাজ করার জন্য আহ্বান জানান।

তারা বলেন- মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে ও তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকলকে এগিয়ে আসতে হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930