শিরোনামঃ-

» বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০১৭ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- আওয়ামী সরকার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে নানামুখী ষড়যন্ত্র করছে।

বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দেশে আর কোন নির্বাচন মেনে নেয়া হবেনা। দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধভাবে যে কোন প্রহসনের নির্বানের প্রতিহত করবে।

আপামর জনতা আওয়ামী জুলুম নিপীড়নের বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে।

সারাদেশের তুলনায় সিলেট বিএনপি অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।

আগামী নির্বাচনে সিলেট-৬, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সহ- সিলেটের সবকটি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে শহীদ জিয়ার সৈনিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

আওয়ামীলীগ মুখে বড় বড় কথা বললেও বৃহত্তর গোলাপগঞ্জবাসীর উন্নয়নে দৃশ্যমান কিছুই করেনি।

Manual4 Ad Code

এই এলাকায় দৃশ্যমান ও বৃহৎ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। আগামীতে বিএনপির নেতৃত্বেই এই জনপদে উন্নয়নের জোয়ার হবে ইনশাআল্লাহ।

তিনি শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual3 Ad Code

গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম ফখরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা সহ-সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল, গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মহি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি হেলালুজ্জামান হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সহ- দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ছরওয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল হাই সুবেল, কছির আলী রব, জেলা ছাত্রদলের সহ- সভাপতি হানুর ইসলাম ইমন ও লিটন আহমদ, যুগ্ম- সাধারণ সম্পাদক লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আলী আহমদ আলম, গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি জাহেদ আহমদ, লন্ডন যুবদলের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, বিএনপি নেতা দবিরুল হক চৌধুরী, কনু মিয়া, রুহুল আলম, হোসেন আহমদ, মহিব উদ্দিন, হিফজুর রহমান, জহুরুল ইসলাম রাসেল, আব্দুল হাই রাজন, মকসুদ আহমদ রিপন, যুবদল নেতা হেলাল খান, সমছুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল কবির রেজা, দুলাল আহমদ, ছাব্বির আহমদ, ছাত্রদল নেতা মাজেদ আহমদ, জাহেদ আহমদ মান্না, জাহিদুল ইসলাম শিপু, জহিরুল হক খান ও জাকির হোসনে বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট জেলা, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

নেতাকর্মীদের ফরম পুরনের মধ্য দিয়ে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930