শিরোনামঃ-

» ভারতে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে সিলেট ফিরেছেন সুব্রত পুরকায়স্থ

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ ভারতের চেন্নাই এপোলো হসপিটালে এক সপ্তাহ চিকিৎসা শেষে (৭ ডিসেম্বর)  রাতে সিলেট ফিরেছেন।

সুব্রত পুরকায়স্থ ভারতের চেন্নাই এপোলো হসপিটালের সিনিয়র নিউরোসার্জন ডা. বালামোরোগান এর তত্ত্বাবধানে ছিলেন। বিভিন্ন শারীরিক পরীক্ষা শেষে ডাক্তার উনাকে আশংকামুক্ত বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান কামরান।

তিনি জানান- সকলের দোয়া এবং আশির্বাদে চিকিৎসা শেষে সুস্থ হয়ে সিলেট ফিরেছেন সুব্রত পুরকায়স্থ। তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং যাহারা সার্বক্ষণিক চিকিৎসার খোজ খবর নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।’

Manual7 Ad Code

উল্লেখ্য সুব্রত পুরকায়স্থ ২৭ সেপ্টেম্বর মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে ও ঢাকা স্কয়ার হসপিটালে চিকিৎসা নিয়ে সুস্থ ছিলেন। বর্তমানে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় ডাক্তারের পরামর্শে ভারতের চেন্নাই এপোলো হসপিটালে চিকিৎসার জন্য গত মাসের ২৭ নভেম্বর ভারতে যান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031