শিরোনামঃ-

» মুক্তিযুদ্ধের সংগঠক খলিলুর রহমানের মৃত্যুতে শোক সভা

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মহান মুক্তিযুদ্ধের  সংগঠক সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, মদন মোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি, ১৯৬৯-এর গণ অভ্যুত্থানের অগ্র সৈনিক মোহাম্মদ খলিলুর রহমানের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে নগরীর হাউজিং এস্টেটস্থ সমিতির সভাকক্ষে সমিতির সভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে এবং সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন এর পরিচালনায় শোক সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের আলোকপাত করে বলেন- সদ্য প্রয়াত  মোহাম্মদ খলিলুর রহমান ছিলেন নিরহংকার সদালাপী ও দৃঢ়চেতা অধিকারী মনের মানুষ। তাঁর ত্যাগের দৃষ্টান্ত স্মরণীয় হয়ে থাকবে। একজন সাদা মনের মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন তাঁর অবদান ভুলার নয় তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল।

Manual3 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম ও উপ-কর কমিশনার আখেরীজ্জামান।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিটিএল এর সহ-সভাপতি আবিদ আলী চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, সাবেক সভাপতি এডভোকেট এম ই, এম ইকবালুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সাবেক সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস, শফিকুর রহমান, সাবেক সাধারণ  সম্পাদক এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট আব্দুল আমীন পাঠান, এডভোকেট আজিজুর রহমান, বিধুভুষন ভট্রাচার্য, এডভোকেট আলী আহমদ, এডভোকেট চৌধুরী আতাউর রহমানা আজাদ, এডভোকেট সৌমেন ভট্রাচার্য, ইকবাল আহমদ চৌধুরী, ইফতেকার হোসেন মঞ্জু, মো. কামাল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সভা শেষে তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সোমবার সকাল ৭ঘঠিকার সময়  নগরীর  নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930