শিরোনামঃ-

» হাইকোর্টের আদেশ বলে সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি:‘র ব্যবস্থাপনা নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টারঃ হাই কোর্টের আদেশ অনুযায়ী স্থগিত হলো সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন। সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটি বর্তমান সভাপতি আরিফ মিয়া এর আবেদনের প্রেক্ষিতে গত ০৬/১২/২০১৭ ইং তারিখে ব্যারিষ্টার মোহাম্মদ আবুল হালিম কাপি এর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনের বিচারক আতাউর রহমান খান এ স্থগিত আদেশ দেন। রিট পিটিশন নং-১৭৭৭০/২০১৭। জানা যায়, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর  ব্যবস্থাপনা নির্বাচন স্থগিত।

সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক ব্যবস্থাপনা লিমিটেড এর  নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. নুনু মিয়া জানান যে, আমি দীর্ঘ এক মাস ধরে আনন্দের সাথে প্রচার প্রচারনা এবং কি প্রতিটি ভোটার এবং সমিতির সদস্যদের সাথে আলাপ-আলোচনা সভা করে আসছি, আজ সকাল ১১টায় থেকে ভোট গ্রহন শুরু কথা কিন্তু আমি আজ সকাল ১০টার সময় এসে দেখি যে ভোটরা রাস্তার মাঝে দাড়িয়ে আছে, ভোট গ্রহন হচ্ছে না। তখন দেখি যে নির্বাচন স্থগিত নামে একটি নোটিশ দেওয়ালে লাগানো আছে।

Manual1 Ad Code

আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, সুশাসন ছাড়া যেমন গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে সুরক্ষা করা যায় না, তেমনি গণতন্ত্র না থাকলে সুশাসন ও প্রতিষ্ঠা করা যায় না।

Manual7 Ad Code

গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার, অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ আশীর্বাদের মতো। গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হয়। ভোটের দিনে জনগণ তাই রাজা বা রানী। একটি ভোটের অনেক দাম। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে লাখ লাখ ভোট পেয়েও এক ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে যেতে বা জয় লাভ করতে পারেন। আমার প্রতিদন্দী প্রার্থী মো: আরিফ মিয়া গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে হত্যা করেেছন  বলে তিনি দাবী করেন।

ভোটাদের সূত্রে জানা যায়- অফিসের কাজ ফেলে অনেক কষ্ট করে সকালে ভোট দেওয়ার জন্য আসি। কিন্তুক দেখা যায় যে নির্বাচন স্থগিত করা হয়েছে। সকল চেয়ারম্যান মেম্বারদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। হতাশ হয়ে পড়েছেন সাধারন ভোটাররা।

এসময় এক জন ভোটার দাবী করে বলেন যে সাবেক সভাপতি রউফ মিয়া মারা যাওয়ার পর সহ-সভাপতি বাদশা মিয়া সভাপতির দায়িত্ব নেওয়ার কথা কিন্তু মো. আরিফ মিয়া কিভাবে সভাপতি হলেন, তিনি বলেন- সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উপদেষ্ঠা আইনের ৪২/২ধারা মোতাবেক তিনি অবৈধ ভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন বলে আমি কনে করি।

Manual1 Ad Code

সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা নির্বাচনের প্রধান নির্বাচন কমিটি চন্দন দত্তের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আমি গত কাল হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশনে নং ১৭৭৭০/ ২০১৭ এর পরিপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট ডিভিশনের সংশ্লিষ্ট বিচারপতিগন/০৩(তিন) মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।

এমতাবস্থায় মাননীয় হাইকোর্ট এর নির্দেশনা মতে ০৭/১২/২০১৭ই তারিখের অনুষ্ঠিতব্য সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি নির্বাচন/২০১৭ স্থগিত করা হয়। পরবর্তীতে মাননীয় হাইকোট এর নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।এই আদেশ পেয়ে বুহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় আমি ও আমার সাথে নির্বাচন কমিটির সদস্য কাজী মো. মহসীন এবং মো. শরীফ উদ্দিন সহ আলাপ আলোচনা মাধ্যমে নোটিশ বোর্ড লাগানো হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930