শিরোনামঃ-

» মুরারিচাঁদ কলেজে মোহনার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২০১৭ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭. ডিসেম্বর. ২০১৭ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষায়তন মুরারিচাঁদ কলেজের ‘মোহনা’ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ২০১৭ বৃহস্পতিবার কলেজ ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এ স্লোগান-কে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক পরিষদ সম্পাদক মো. তোতিউর রহমান, মোহনার উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম প্রমুখ। মোহনার সভাপতি মোঃ এনাম উদ্দিনের রক্তদানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

Manual8 Ad Code

সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত রক্তগ্রহণ প্রক্রিয়া চলে। এতে স্বতঃস্ফূর্তভাবে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকমন্ডলী রক্তদান কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন। কলেজের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30